শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়ায় পলিটেকনিকের শিক্ষার্থীদের মশাল মিছিল
বগুড়া প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১১:৪৯ পিএম

হাইকোর্টের রায় প্রত্যাহারসহ নানা দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। এ লক্ষ্যে দুপুরে অবরোধ কর্মসূচীর পর ঢাকা ও কুমিল্লায় কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিল করেছে বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থীরা।

বুধবার(১৬ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল বগুড়া সরকারি পলিটেকনিকের সামনে থেকে বের হয়। মিছিলটি শেরপুর রোডের কলোনী মোড় পর্যন্ত ঘুরে আবার পলিটেকনিক ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে শিক্ষার্থীরা মশাল হাতে কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদ ও দাবি আদায়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। মিছিল শেষে ক্যাম্পাসের মূল ফটকের সামনে এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় মিছিলে অংশ নেওয়া  শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বেলাল হোসেন। তিনি বলেন,‘কুমিল্লা পলিটেকনিকে প্রশাসনের লোকজন আমাদের ভাইদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার ভাইয়েরা রক্তাক্ত হয়। এর প্রতিবাদে আমরা আজ আমরা মশাল মিছিল করেছি। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত অধিকার আদায় করেই ঘরে ফিরবো।’

অপরদিকে একইদিন বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে পৌনে ৩ টা পর্যন্ত শহরের বনানী মোড়ে ৬ দফা দাবিতে বগুড়ার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বগুড়া সরকারি পলিটেকনিকসহ শহরের ৫ টি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা সড়ক অবরোধে অংশ নেন। এতে করে ঢাকা-রংপুর মহাসড়কসহ শহরের সাতমাথা- বনানী- সড়কে সবরকমের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  

শিক্ষার্থী নানা শ্লোগানের পাশাপাশি টায়ার জ্বালিয়ে মহাসড়কে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ ও  সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। পরে ঢাকা ও কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা  দেওয়ার অভিযোগ এনে সন্ধ্যায় বগুড়া পলিটেকনিক ক্যাম্পাসে মশাল মিছিলের ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়।

এর আগে, গত ১৫ এপ্রিল বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একই দাবিতে শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা হাইকোর্টের রায় প্রত্যাহার, নিয়োগবিধি সংশোধন, সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, আলাদা ‘কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান।

তবে তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র করা হবে এবং সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close