প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১১:৫৩ পিএম আপডেট: ১৬.০৪.২০২৫ ১১:৫৫ PM

কক্সবাজার থেকে ফুফুর বাড়ি চট্টগ্রামে বেড়াতে যাওয়ার পথে চলন্ত বাসে ড্রাইভার, হেলপার ও সুইপার ভাইজারের হাতে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী।
নগরের বহদ্দারহাট মোড়ে কাচাবাজার সংলগ্ন একটি স্থানে ঐ কিশোরীকে মঙ্গলবার দিবাগত রাতভর পালাক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ঐ কিশোরীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্ন স্থান হতে দুইজনকে আটক করেছে সিএমপি'র চান্দগাও থানা পুলিশ।
আটককৃতরা হলেন গাড়ি চালক মো. লোকমান, হেলপার মো. হানিফ। অপর অভিযুক্ত সুপার ভাইজার এখনও পলাতক আছে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামের ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য গাড়িতে উঠেন ভুক্তভোগী। বাসটি চট্টগ্রাম এসে পৌঁছালে খালি গাড়িতে রাতভর পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। পরে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক বিষয়টি গুরুত্ব দিয়ে দুইজন আসামিকে গ্রেফতার করেন।
এ বিষয়ে চান্দগাও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, কিশোরীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করি। সুপারভাইজার এখনও পলাতক আছে। তাকেও গ্রেফতারে আমাদের অভিযান চলমান আছে।
স্বদেশ প্রতিদিন/এনআর