বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা      ● পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ডিএসপিসহ ১১ পুলিশ নিহত, আহত ১২      ● জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহযোগিতা নিশ্চিতে বিশ্বমঞ্চে তারেক রহমান      ● রেমিট্যান্সে সুবাতাস, ১০ দিনে এলো ১৪০ কোটি ডলার      ● পুলিশের ৭ কর্মকর্তার বদলি      ● শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি      ● অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয় : চিফ হুইপ      ● ১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত       ● বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে      ● শাক-সবজির লুকানো পোকামাকড় দূর করার সহজ উপায়      ● ধনী হতে না পারার ৬ কারণ      ● সুন্দরগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩      
নবী নেওয়াজ-জ্যাকব-মামুন-আবুল হাসান ফের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১:০০ পিএম

যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিনদিন ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে ভাটারা থানার আরেক মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের তিনদিন এবং রমনা থানার আরেক হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াকে (৫৯) পাঁচদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

বুধবার (১৬ এপ্রিল) রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াহাব এ রিমান্ড মঞ্জুর করেন। 

এদিন সকাল ১০ টায় আসামিদের আদালতে উপস্থিত করা হয়। 

আদালত সূত্রে জানা যায়, তাদের রিমান্ডে নেয়া এসব মামলা বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক ঘটনায় দায়ের করা হয়। 

গত ৪ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা থেকে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ১ অক্টোবর গুলশান থেকে জ্যাকবকে গ্রেফতার করা হয়৷ গেল ১১ এপ্রিল নবী নেওয়াজকে রাজধানী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এছাড়াও গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close