মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নববর্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২:০৩ পিএম

টাঙ্গাইলে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বাগবাড়ি চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে তোরাপগঞ্জ স্কুলমাঠে এ খেলা আয়োজন হয়।

এসময় হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে খেলার মাঠ। দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা বয়সী মানুষ এ খেলা উপভোগ করেছেন।

আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী হাডুডু খেলা প্রায় বিলুপ্তির পথে। তাই নববর্ষ উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে এই ব্যতিক্রমী খেলার আয়োজন করা হয়। বড়দের পাশাপাশি শিশু-কিশোরেরাও খেলা উপভোগ করেছে।

এদিকে প্রতিযোগীরা দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায়  কিছুই দেখতে না পেলেও শব্দের সাহায্যে প্রতিপক্ষকে পরাজয় করতে প্রাণপণ চেষ্টা করেন। খেলায় দুই দলে সাতজন করে অংশ নেন।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। অনুষ্ঠান উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ। সভাপতিত্ব করেন কাতুলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ মিয়া।

কয়েকজন দর্শনার্থী বলেন, দীর্ঘদিন পরে দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলা দেখতে পেয়ে আমাদের ভালো লেগেছে। আমরা চাই এমন খেলার আয়োজন আগামীতেও হোক।

মোশাররফ হোসেন  নামের এক দর্শনার্থী বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু সাধারণত দেখা যায় না। খেলা দেখে অনেক ভালো লাগছে। আমরা চাই প্রতিবছরই এমন আয়োজন করা হোক।

শিক্ষার্থী সাবা রহমান  বলেন, মা-বাবার সঙ্গে খেলা দেখতে এসেছি। খুব উপভোগ করেছি।

আয়োজক কমিটি জানায়, ঐতিহ্য ধরে রাখার জন্য এমন আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close