শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মতলবে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১১:৫৪ AM

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে মেহেদী হাসান বাবু (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের আরোহী মো. আলমগীর হোসেন (৩৫) নামের আরও একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবা (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের গজরা ছৈয়ালকান্দি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান বাবু মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদরভিটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ছেংগারচর বাজারে একটি ফার্ণিচার দোকানে বার্নিশের কাজ করতেন। আর আহত আলমগীর হোসেন (৩৫) একই গ্রামের আদরভিটি গ্রামের আঃ হান্নান সরকারের ছেলে। 

মতলব উত্তর থানা পুলিশ ও ছেয়ালকান্দি গ্রামের সোহেল রানা বলেন, রাত ১ টার দিকে গজরা বাজারের যাত্রাপালা কাজল রেখা দেখে ফেরার পথে গজরা ছৈয়ালকান্দি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষ লাগে। এতে তারা ২ জনই মারাত্মক আহত হন।

তাৎক্ষণিক মতলব উত্তর থানার মোবাইল টিম আহতদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় ঢাকাতে পাঠান। ঢাকা নেওয়ার পথে মেহেদী হাসান বাবু মারা যান।

এ ব্যাপারে এসআই খোরশেদ বলেন,ছেলে দুইটা তীব্র গতিতে মোটরসাইকেল চালানোতে আজ তারা মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। আমরা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি এবং অবস্থার অবনতি হওয়ায় ঢাকা পাঠানোর ব্যাবস্থা করি।

মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close