বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংক থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৫:১২ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৩ দিন পর সেফটি ট্যাংক থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কালিহাতী পৌরসভার সাতুটিয়া পশ্চিমপাড়া এলাকার জামাল বাদশার বাড়ির সেফটি ট্যাংক থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম আলীম (১৮) কালিহাতী শাজাহান সিরাজ কলেজের শিক্ষার্থী। সে ঘাটাইল উপজেলার চাঁনতারা গ্রামের জহুরুলের ছেলে। গত ৩ দিন ধরে সে নিখোঁজ ছিল বলে জানা গেছে। 

পুলিশ ও  স্থানীয়রা জানায়, সকালে জামাল বাদশা তার বাড়ির পিছনে গেলে সেফটি ট্যাংকের কাছ থেকে পঁচা দুর্গন্ধ পায়। এসময় সে সেফটি ট্যাংকের কাছে এগিয়ে গেলে ট্যাংকের ভিতরে লাশের মত কিছু দেখতে পায়। পরে এলাকার কয়েকজনকে বিষয়টি জানালে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সেফটি ট্যাংক থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে। নিহতের সাথে থাকা মানিব্যাগের ভিতর মোটরসাইকেলের কিছু কাগজপত্র দেখে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহ দেখে শনাক্ত করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে সেফটি ট্যাংক থেকে মৃতদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি এখানে কিভাবে আসলো তা তদন্তের মাধ্যমে বের করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close