শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভালুকায় যুবকের মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২:১৯ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে শাবাব সরকার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পরিত্যক্ত ভিটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাবাব সরকার ভালুকা উপজেলার জীবনতলা গ্রামের হাফিজ উদ্দিন সরকারের ছেলে। পেশায় তিনি ছিলেন ড্রাম ট্রাক চালক।

নিহতের পরিবার দাবি করছে, এটি একটি পরিকল্পিত হত্যা। শাবাবের বাবা জানান, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কারেন্টের কাজের কথা বলে একটি ফোনকল আসে। এরপর থেকেই ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে স্থানীয়রা সাইনবোর্ড এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।”

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close