মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মসজিদ থেকে আর বাড়ি ফেরা হলো না মুয়াজ্জিনের
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২:১৫ পিএম আপডেট: ১৫.০৪.২০২৫ ২:১৬ PM

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ীতে ড্রাম ট্রাকের চাপায় মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আলি (৭৩) নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ের কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলি ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। সে খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক রাজা মিয়া ও হেলপার মাসুদ রানাকে আটক করে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে সোপর্দ করেছে। আটককৃতদের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলি আজ মসজিদে ফজরের নামাজ শেষ করে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক পারাপরের সময় নওদাপাড়া মোড়ে দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং আটক দু’জনকে থানায় নিয়ে যান।

পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নুরুন্নবী ইসলাম জানান, ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলি নামের একজন মুয়াজ্জিন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। ঘাতক ট্রাক ও চালক পুলিশের হেফাজতে রয়েছে।  এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close