সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
চট্টগ্রামে বর্ষবরণ অনুষ্ঠান
‘হা হা’ রিয়েক্ট ঘিরে বৈষম্য বিরোধী নেতার সাথে এনসিপি নেতার মারামারি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৮:১৭ পিএম আপডেট: ১৪.০৪.২০২৫ ৮:২২ PM

চট্টগ্রামের বোয়ালখালীতে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা নাজমুস সাকিব তামিম (৩৮)।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে এই সংঘর্ষ হয়। মাথায় আঘাতপ্রাপ্ত তামিমকে তাৎক্ষণিকভাবে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তামিম বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এ এস এম সাইফুদ্দীন খালেদের ছেলে।

আহত তামিম অভিযোগ করেন, ফেসবুকে একটি পোস্টে তিনি ‘হা হা’ রিয়েক্ট দেওয়ার পর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল তার জন্ম নিয়ে কটূক্তি করেন। তিনি আরও বলেন, “চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু ব্যক্তি দিয়ে তারা জোকসাজোসে কমিটি ঘোষণা করেছে।”

অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মো. শাকিল বলেন, ‘আমার ছোট বোন জান্নাতুল রেখা ঝর্ণাকে নিয়ে আমরা বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিই। সেখানেই নাগরিক কমিটির কয়েকজন সদস্য পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায় এবং টেনে হিঁচড়ে নিয়ে মারধর করে। এতে আমার ছোট বোনও আহত হয়’

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফিদুল ইসলাম বলেন, ‘মাথায় গুরুতর আঘাত নিয়ে তামিমকে সকালেই হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে।’

এ ঘটনায় বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আহত ব্যক্তি লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
 
স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close