প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৭:১৫ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণিল সাজে সজ্জিত হয়ে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শত শত শির্ক্ষার্থীর অংশগ্রহণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন অনুষ্ঠান মঞ্চে গিয়ে শেষ হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরন করা হয়। যেমন খুশী তেমন সাজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে সুন্দরগ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া, মোক্তাদিন, নুপুর পুরস্কার অর্জন করে। বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রায় এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান ছাড়াও অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপার ভাইজার, পদস্থ কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপজেলা প্রতিনিধিরা।
স্বদেশ প্রতিদিন/এনআর