সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নাঙ্গলকোটে বিএনপির আয়োজনে বর্ষবরণ, আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৫:৫৪ পিএম

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার সকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবমুখর আয়োজন পশ্চিম বাজার থেকে শুরু হয়ে বটতলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

বর্ষবরণ অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া। আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হামিদুল হক, যুগ্ম আহ্বায়ক সলিসিটর একরামুল হক মজুমদার ও পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আফসার নয়ন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন, অধ্যাপক মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, লায়ন ইলিয়াস মজুমদার, আরিফুল আলম নোমান এবং সদস্য মমতাজুল করিম।

আইনজীবী পরিষদের পক্ষ থেকে অংশ নেন অ্যাডভোকেট আবুল বাশার ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়াও ছিলেন হাজী জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের নেতা আব্দুল মমিন, ইমরান ভূঁইয়া, নাজমুল হাসান নাজিল, সাফিন নেওয়াজ সাগর এবং নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন উপজেলা যুবদলের নেতা এস.এম নাছির উদ্দীন।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close