বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা
প্রতিনিধি নরসিংদী
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৫:৫৭ পিএম

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আহসান উল্লাহ (৫০) নামে এক কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

গত রোববার রাতে ঘোড়াশাল পৌরএলাকার কুমারটেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আহসান উল্লাহ কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যান চালক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার রাত সাড়ে দশটার দিকে আহসান উল্লাহ কুমারটেক এলাকার নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসা ছিল। এসময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে ২ জন দুর্বৃত্ত আহসান উল্লাহকে লক্ষ্যকরে গুলি ছুঁড়লে গুলি তার মাথায় লেগে গুরুতর আহত হয়। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে পার্শবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পলাশ থানার ওসি মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কে বা কারা আহসান উল্লাহকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেড়ে হত্যার ঘটনা ঘটতে পারে। হত্যার রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

স্বদেশ প্রতিদিন/এমএম







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close