মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      ● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      ● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      ● আশুগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেফতার      ● সোনাগাজীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক      
কারা কর্মকর্তাদের শরীরে গরম তেল ঢেলে দিলেন কয়েদি!
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১০:৫৯ AM আপডেট: ১৪.০৪.২০২৫ ১২:০৭ PM

ইংল্যান্ডের ডারহাম কারাগারে তিন কর্মকর্তার শরীরে গরম তেল ঢেলে দিয়েছেন ম্যানচেস্টারের এরিনায় বোমা হামলায় অভিযুক্ত হাশেম আবেদি (২৮)।  শুধু তাই নয়, তাদেরকে ছুরিকাঘাতও করেছেন তিনি। এতে দু’জন পুরুষ ও এক নারী কর্মকর্তা আহত হয়েছেন। নারী কর্মকর্তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর পোড়া ও ছুরিকাঘাতের ক্ষত নিয়ে হাসপাতালেই আছেন দুই পুরুষ কর্মকর্তা।

প্রিজন অফিসার্স অ্যাসোসিয়েশনের (পিওএ)  তথ্যানুযায়ী, ওই কারাগারে ব্রিটেনের সবচেয়ে বিপজ্জনক আসামীদের রাখা হয়েছে। ২০১৭ সালের ২২ মে ম্যানচেস্টারের এরিনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী বোমা হামলা করে সালমান আবেদি ও তার ভাই হাশেম আবেদি। এতে ২২ জন নিহত হন। আহত হন এক হাজার ১৭ জন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। 

ম্যানচেস্টার এরিনা হামলায় ২২ জনকে হত্যা ও অন্য সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে আবেদিকে ২০২০ সালে সর্বনিম্ন ৫৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে ২০২২ সালে এইচএমপি বেলমার্শ  কর্মকর্তাদের ওপর আক্রমণের অভিযোগে আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

সম্প্রতি তার করা অপরাধের ওপর ভিত্তি করে পিওএ চেয়ার মার্ক ফেয়ারহাস্ট বন্দিদের দেওয়া সুযোগ-সুবিধার ওপর অবিলম্বে বিধিনিষেধ আরোপের আহ্বান জানান। তিনি বলেন, আসামীদের রান্নার সুবিধা দেওয়া ও বিপজ্জনক জিনিসপত্র দেওয়া বন্ধ করতে হবে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close