বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১২:৩২ AM আপডেট: ১৪.০৪.২০২৫ ১২:৩৩ এএম

ফ্রি হিট বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে নিজের অস্ত্র ব্যাটকে ছুঁড়ে ফেললেন। এরপর এক এক করে হেলমেট, গ্লাভস ছুঁড়ে মেরে সতীর্থদের উদযাপনের মধ্যেমণি হলেন রিতু মনি। আসলে তার উদযাপনটা ছিল দেখার মতো। রেকর্ড জয়ের পর এমন উদযাপন মানায় জয়ের বীর কন্যাকেই।

রিতু মনি বীরত্বে ৮ বল হাতে রেখে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের টানা দ্বিতীয় জয়ে রেকর্ডও গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২৩৬ রান তাড়ার রেকর্ড গড়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। আগের সর্বোচ্চ ছিল ২১১ রান। এই লাহোরেই পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে করেছিল বাংলাদেশ।

রেকর্ড রান তাড়ার শুরুটা অবশ্য ভালো ছিল বাংলাদেশের। দলীয় ২ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে শারমিন আক্তার সুপ্তাকে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়ে ধাক্কা সামলান জ্যোতি। ২৪ রানে সুপ্তা আউট হওয়ার পর দ্রুত ফেরেন সোবহানা মোস্তারিও। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে পথ দেখান অধিনায়ক জ্যোতি।

ফিফটি করার পরেই অবশ্য ফেরেন জ্যোতি। ব্যক্তিগত ৫১ রানে তার বিদায়ে ম্যাচের নিয়ন্ত্রন নেয় আয়ারল্যান্ড। কেননা এ সময় ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। জিততে হলে বাংলাদেশের তখনো ১৪২ রান প্রয়োজন। পরে কঠিন এই পথটাই পাড়ি দিলেন রিতু মনি। তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন ফাহিমা খাতুন (২৮), জান্নাতুল ফেরদৌস (১৯) ও নাহিদা আক্তার (১৮*)।

সতীর্থরা সঙ্গ দেওয়ার পর ড্রেসিংরুমে ফিরলেও দমে যাননি রিতু মনি। বাংলাদেশকে জয় এনে দিয়েই ক্ষান্ত হয়েছেন তিনি। ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলার পথে মাঝে একবার চিকিৎসকেরও শরণাপন্ন হয়েছিলেন তিনি। তবে নিজের লক্ষ্যে ঠিকই অটুট ছিলেন ক্যারিয়ারে প্রথমবারের মতো ফিফটি করা রিতু মনি।  

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লরা ডিলানির ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট ২৩৫ রান করে আয়ারল্যান্ডের মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ডিলানি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রাবেয়া খান।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close