বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পেছানো হলো ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১০:১৮ পিএম আপডেট: ১৩.০৪.২০২৫ ১০:১৯ PM

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ পরীক্ষা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

আজ রবিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) জনসংযোগ দফতরের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সাহিদা খাতুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চাকরিপ্রার্থীদের দাবির মুখে অবশেষে সেই তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিএসসি।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কতিপয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া চলমান বিভিন্ন বিসিএস পরীক্ষা সম্পর্কে ভিত্তিহীন এবং খণ্ডিত তথ্য সরবরাহ করছে, যা বিসিএস পরীক্ষার্থীর মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে। এমতাবস্থায়, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল মহলের মধ্যে থাকা এসব বিভ্রান্তি দূর করার লক্ষ্যে নিম্নলিখিত তথ্য উপস্থাপন করছে:

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ আগামী ৮-১৯ মে ২০২৫ মধ্যে এবং পদসংশ্লিষ্ট বিষয়সমূহ সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাই ২০২৫ এর মধ্যে সম্পন্ন হবে।
২২ এপ্রিল থেকে ১৯ মে ২০২৫ পর্যন্ত ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষায় ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে এবং স্থগিত মৌখিক পরীক্ষাসমূহ ১৬ জুন ২০২৫ এর পরে দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। স্থগিত মৌখিক পরীক্ষাসমূহের পরিবর্তিত শিডিউল অতিসত্বর জানিয়ে দেয়া
হবে।
৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জুন ২০২৫ এর মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল জুন ২০২৫ এর মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারী পরীক্ষা পূর্ব-ঘোষিত তারিখ ২৭ জুনের পরিবর্তে ৮ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, বিসিএস ৪৪তম, ৪৫তম এবং ৪৬তম নিয়ে সৃষ্ট জট নিরসনকল্পে সকল বিসিএস প্রার্থীদের উদ্বেগ বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান জট সমাধানের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা গ্রহণের জন্য অপরিহার্য কিছু বিষয় যেমন প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষা কেন্দ্র নির্বাচন ইত্যাদি কার্যক্রম পরিচালনায় কমিশনকে অন্যান্য প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হয়।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সময়ে সময়ে গৃহীত সিদ্ধান্তসমূহ জানার জন্য প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে নিয়মিত দৃষ্টি রাখা এবং কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রদত্ত তথ্যকে একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close