বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
সয়াবিনের দাম লিটারে বাড়ল ১৪ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৯:৫১ পিএম আপডেট: ১৩.০৪.২০২৫ ৯:৫৫ PM

ঈদের ছুটি শেষে বাজারে ফিরেই নাগালের বাইরে যাচ্ছে সয়াবিন তেল। লিটারে ১৪ টাকা বাড়িয়ে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন এই দাম একই দিন থেকে কার্যকর হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, পাঁচ লিটারের বোতল এখন বিক্রি হবে ৯২২ টাকায়, যা আগে ছিল ৮৫২ টাকা।

এছাড়া খোলা সয়াবিন ও পাম তেলের দামও বাড়ানো হয়েছে। খোলা তেল এখন প্রতি লিটার ১৬৯ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৫৭ টাকা। এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।

জানা গেছে, রমজানের আগে সরকার ভোজ্যতেলে যেসব শুল্ক ও কর রেয়াত দিয়েছিল, তার মেয়াদ ৩১ মার্চ শেষ হয়েছে। এরপরই মিলমালিকেরা দাম বাড়ানোর প্রস্তাব দেন। ২৭ মার্চ তারা বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে প্রস্তাব পাঠান, যেখানে বোতলজাত তেলের দাম ১৮ টাকা এবং খোলা তেলের দাম ১৩ টাকা বাড়ানোর ইচ্ছা জানানো হয়।

ঈদের ছুটি শেষে এই প্রস্তাব কার্যকরে আলোচনা শেষে দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলো।

ভোক্তাদের মতে, এমন সময় এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে, যখন নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close