শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বদেশ প্রতিদিনের সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় এসপির দুঃখ প্রকাশ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১০:৪০ পিএম আপডেট: ১২.০৪.২০২৫ ১০:৪৫ PM

কুড়িগ্রামে চিলমারীতে ভিডিও এবং ছবি তোলায় স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাদ্দামের মোবাইল ফোন কেড়ে নিয়ে বিরুপ মন্তব্যের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান। 

শনিবার চিলমারীতে চিলমারী সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে সংগঠনটির কার্যালয়ে এক মতবিনিময়কালে তিনি এ দুঃখ প্রকাশ করেন। 

সভায় ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আ. রহিম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহফুজার রহমান মঞ্জু, ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম, সহ সভাপতি মাহামুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রাফি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হক, কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান শান্ত প্রমুখ। 

নদী ও চিলমারী হরিপুর সড়ক সেতুতে পুলিশি টহল বাড়ানো, নদী এলাকায় ড্রোন ক্যামেরা চালুকরণসহ চিলমারীর সার্বিক বিষয় নিয়ে আলোচনা শেষে চিলমারী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিদিনের চিলমারী প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাদ্দামের মোবাইল ফোন কেড়ে নেয়ার ঘটনায় এসপি দুঃখ প্রকাশ করেন। এসময় তিনি সাংবাদিকদের সহযোগী চান। 

তিনি বলেন, অভিযান চলাকালে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। পুলিশ সাংবাদিক একত্রে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, চিলমারীতে ভিডিও এবং ছবি তোলায় স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাদ্দামের মোবাইল ফোন কেড়ে নেয় পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দি‌কে এ ঘটনা ঘটে। এ সময় ক্ষিপ্ত হয়ে পুলিশ সুপার ওই সাংবাদিককে উদ্দেশ করে বলেন, ‘মিডিয়া ছুটাই দেব।’ এ ঘটনা স্বদেশ প্রতিদিনে (ভিডিও করায় কেড়ে নেওয়া হলো ফোন, এসপি বললেন ‘মিডিয়া ছুটাই দেব’) শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পরেন ওই এসপি। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close