শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মুক্তির আগেই ১০ কোটি ছাড়াল ‘রামায়ণ’-এর অগ্রিম আয়      ● বিজিবি'র অভিযানে ২ আসামিসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার      ● ২৫ অক্টোবর আপিল বিভাগের এক নম্বর কোর্টে বিচারিক কার্যক্রম বন্ধ      ● ভাটেরায় গরুর খোঁয়াড়ের লিজের মেয়াদ শেষ      ● জাপান সফরে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখা নিয়ে যা বললেন শামা ওবায়েদ      ● সৌদিতে ১৯ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য, কনস্যুলার সেবা নিয়ে উদ্বেগ      ● সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্যু      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান      ● মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স: আইজিপি      ● সাবেক মন্ত্রী মরহুম এম.কে আনোয়ারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত      ● বিএনপির ৩৫৬ মনোনয়নপ্রত্যাশী, চেয়ারম্যান পদে জামায়াতের ৬ প্রার্থী চূড়ান্ত      ● তারেকের জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর      
স্টেডিয়ামের জমি দখল করে জাপা নেতার অবৈধ দোকান নির্মাণের অভিযোগ
নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৮:২৭ পিএম আপডেট: ১২.০৪.২০২৫ ১০:২৭ PM

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্টেডিয়ামের জমি দখল করে স্থানীয় জাতীয় পার্টির এক নেতা অবৈধ ভাবে দোকান নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ক্রীড়া প্রেমিরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত এ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন। 

জানা গেছে, গত ১৯ জানুয়ারি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন চত্বরে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও উৎসবের আয়োজন করে। ওই উৎসবকে কেন্দ্র করে ফাউন্ডেশনের পার্শ্ববর্তী সোনারগাঁও স্টেডিয়ামের জমিতে অবৈধ ভাবে দোকান নির্মাণ করে মেলা জমান জাতীয় পার্টির নেতা মোঃ দুলাল মিয়া। ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী মেলা শেষ হলেও স্টেডিয়ামে গড়ে তোলা অবৈধ দোকান সরিয়ে নেইনি ওই জাতীয় পার্টির নেতা।

এদিকে, আগামী ১৪ এপ্রিল ফাউন্ডেশন কর্তৃপক্ষ তাদের উদ্যোগে অর্ধমাসব্যাপী বৈশাখী মেলার উদ্যোগ নিয়েছেন। এ মেলাকে কেন্দ্র করে আবারও স্টেডিয়ামে অবৈধভাবে মেলা জমানোর পায়তারা করছেন ওই জাপা নেতা।

এ ব্যাপারে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এ ভাবে লোকজ মেলাকে কেন্দ্র পার্শ্ববর্তী স্থানে মেলা বসানো অনৈতিক। এতে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটনার সম্ভাবনা থাকে। আশা করি স্থানীয় প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রীড়া প্রেমী জানান, প্রশাসনের নাকের ডগায় স্টেডিয়ামের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ দুঃখ্যজনক ব্যাপার।

এ বিষয়ে সোনারগাঁও পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো: দুলাল মিয়া জানান, প্রশাসনকে ম্যানেজ করেই তিনি অস্থায়ী ভাবে এ স্থাপনা নির্মাণ করেছেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close