বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবজাতকসহ সেই পাগলির ঠিকানা হলো সরকারি আশ্রয় কেন্দ্রে
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১২:২৩ AM আপডেট: ১২.০৪.২০২৫ ১২:২৬ এএম

সেই মানষিক ভারসাম্যহীন (পাগলি) আকলিমা আক্তার (২৬) ও তার এক মাসের নবজাতক কন্যা সন্তান মাহিয়া আক্তারকে ঢাকা মিরপুর শাহ্ আলী আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশেষ আদালতের বিচারক (ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের আবেদনের প্রেক্ষিতে আকলিমা আক্তার (২৬) ও তার কন্যাকে ঢাকা মিরপুর শাহ্ আলী আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, থানার উপ-পরিদর্শক (এসআই) তাছলিমা সিকদার, মানষিক ভারসাম্যহীন আকলিমা ও তার শিশু কণ্যাকে দেখভাল করা ভিক্ষুক আয়শা বেগম, সাংবাদিক ও সমাজসেবা কার্যালয়ের কর্মচারি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো. রায়হানুল ইসলাম বলেন, মানষিক ভারসাম্যহীন আকলিমা ও তার শিশু কন্যার নিরাপত্তার স্বার্থে আমরা সরকারী আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা করেছি। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নিরাপত্তার ব্যবস্থাসহ শিশু ও তার মার থাকা, খাওয়া, চিকিৎসা এবং শিশুটির ভবিষ্যৎ উন্নয়নে যাবতীয় ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, কুমিল্লা দেবীদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের জব্বর আলী মূন্সীর বাড়ির আয়শা বেগম(৫০) নামে এক ভিক্ষুকের ঘরে ৪ মাস আশ্রীত থাকার পর গত ১২ মার্চ দিবাগত মধ্যরাতে এক কন্যা সন্তানের মা হন।

ভিক্ষুক আশ্রয়দাতা আয়শা বেগম বলেন, আমার আর্থিক অবস্থা ভালো থাকলে তাদের সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠাতাম না। নিজ সন্তানের মতোই শিশু ও তার মাকে ৫ মাস ধরে লালন পালন করে আসছিলাম। আজ তাদের বিদায় দিতে খুই কষ্ট হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close