শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে বলায় নির্বাচন অফিসার লাঞ্ছিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১২:১৬ AM

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমানকে লাঞ্ছিত ও তার মোবাইল ফোন ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ নাজমুল হাসান বিপু ও সালমান হাসান নয়‌ন নামে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের বারান্দায় এই ঘটনা ঘটে।

নাজমুল হাসান বিপু বা‌লিয়াকা‌ন্দি উপজেলা বিএন‌পির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ম‌শিউল আযম চুন্নুর ভাগ্নে। তার বাড়ি বা‌লিয়াকা‌ন্দি শহরের শেখপাড়া গ্রামে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানান, ছবি তোলার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে থাকলেও অভিযুক্তরা নিয়ম না মেনে সরাসরি ঢুকে ছবি তুলতে চায়। এ সময় তিনি নিয়ম অনুযায়ী লাইনে দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে অফিসারের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং তাকে মারধর করেন। পরে উপস্থিত লোকজন তাকে রক্ষা করেন।

এ বিষয়ে নাজমুল হাসান বিপু জানান, তাদের কাগজে ভুল থাকায় একবার ফেরত যেতে হয়েছিল। দ্বিতীয়বার গেলে নির্বাচন অফিসার ছবি তুলতে বাধা দেন। তারা অফিসারকে মারধর এবং তার মোবাইল ফোন ভাঙচুর করেননি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি তিনি জেলা প্রশাসককে জানিয়েছেন। এছাড়াও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close