শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যে কারণে মডেল মেঘনাকে হেফাজতে নিয়েছে ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৪:০৩ পিএম আপডেট: ১১.০৪.২০২৫ ৪:১০ PM

গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়িয়ে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে মডেল ও মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মেঘনা আলমের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়িয়ে দেশের কূটনৈতিক সম্পর্ককে ক্ষতি করার অপচেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, ‘তিনি অর্থনৈতিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। আইন অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করেই তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।’

ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ বৃহস্পতিবার রাতে মেঘনা আলমকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারা অনুযায়ী ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদেশে বলা হয়, ‘জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের অধীনে অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে ৩০ দিনের জন্য আটক রাখা আবশ্যক বলে মনে হয়েছে।’

ঘটনার আগের দিন, বুধবার সন্ধ্যায়, মেঘনা আলম ফেসবুক লাইভে আসেন এবং অভিযোগ করেন যে পুলিশ পরিচয়ধারী ব্যক্তিরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করছেন। প্রায় ১২ মিনিটের ওই লাইভ হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে সেটি ডিলিট হয়ে যায়। এ ঘটনায় অনেকেই ধারণা করেন তাকে অপহরণ করা হয়েছে, তবে ডিএমপি তা স্পষ্টভাবে অস্বীকার করেছে।

তালেবুর রহমান বলেন, ‘মেঘনাকে অপহরণ করা হয়নি। তার আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে এবং তা নিশ্চিত করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close