বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গফরগাঁওয়ে স্কুলছাত্রী স্মৃতির ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবায়      ● ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, বিচার করবে জনগণ’      ● চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি      ● সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন      ● সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু      ● সিলেট মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬১      ● সিলেটে ফিরলো সৌদিতে নিহত দুই প্রবাসীর লাশ      ● নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে দুর্বার তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান      ● মোংলায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি বিএনপি নেতার      ● সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, রাষ্ট্রপতির ছোট ভাইসহ ৫ প্রার্থী      ● আনোয়ারায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা      
আশিক চৌধুরী ইস্যুতে ক্ষমা চাইলেন ছাত্রদলের সেই নেত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৪:২১ পিএম আপডেট: ১১.০৪.২০২৫ ৪:৪০ PM

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক মন্তব্য করার পর সমালোচনার মুখে পড়েন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম।

গত বৃহস্পতিবার বিকেলে নতুন একটি স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেন মানসুরা আলম। তিনি জানান, আশিক চৌধুরীকে অসম্মান করা তার উদ্দেশ্য ছিল না।

তিনি লেখেন, ‘প্রথমেই আমি ক্ষমা চাচ্ছি। যারা আমার স্ট্যাটাসে কষ্ট পেয়েছেন, তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। গত ১৪ ঘণ্টা আমার আইডি ডিজেবল থাকায় আগে দুঃখ প্রকাশ করতে পারিনি।’

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘ড. ইউনূস সরকার বা তার পরিচালিত কোনো কাজকে আমি কখনো অবজ্ঞা করিনি বরং প্রশংসা করেছি। দেশে কেউ ভালো কাজ করতে চাইলে সেটা আমাদের সৌভাগ্যের বিষয়।’

আশিক চৌধুরী ও বিনিয়োগ সম্মেলনের বিষয়ে তার কোনও নেতিবাচক মনোভাব নেই জানিয়ে তিনি বলেন, ‘আমার পোস্টের উদ্দেশ্য ছিল না আশিক চৌধুরীকে অপমান করা। বরং যাঁরা তাকে অতিরিক্ত মহিমান্বিত করছেন, তাদের প্রতি ছিল আমার কটাক্ষ। আমি নিশ্চিত আশিক চৌধুরী নিজেও এমনটা চান না।’

ছাত্রদলের এই নেত্রী আরও বলেন, ‘আমরা অতীতে সুলাইমান সুখন, মাশরাফি, সাকিবসহ অনেককে নিয়ে এক ধরনের ‘হিরো বিল্ডিং’ দেখেছি, যার ফলাফল সবসময় ভালো হয়নি। তাই এই বিষয়ে আমাদের শঙ্কা থেকেই যায়।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ব্যক্তিগত আক্রমণের পক্ষে নই। যারা আমার স্ট্যাটাসকে কেন্দ্র করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন বা মিথ্যা তথ্য ছড়িয়েছেন, তাদের প্রতি আমি কোনো জবাব দিতে চাই না।’

সবশেষে তিনি বলেন, ‘আমার দায় ছিল কেবল আশিক চৌধুরিকে ঘিরে থাকা আলোচনার প্রেক্ষিতে নিজের মতামত দেওয়া। কেউ সমালোচনা করলেই তাকে ব্যক্তি আক্রমণ করতে হয় না—এটাই হওয়া উচিত আমাদের সামাজিক মূল্যবোধ।’

স্বদেশ প্রতিদিন/এমএম







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close