বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নৌকা বাদ দিয়ে নতুন লোগো প্রকাশ করল বাংলাদেশ পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২:৩৭ পিএম আপডেট: ১১.০৪.২০২৫ ১২:৩৯ PM

দীর্ঘদিনের প্রচলিত বাংলাদেশ পুলিশের লোগোতে কিছুটা ‘সংস্কার’ করা হয়েছে। এতে জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে যুক্ত হয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত একটি অফিসিয়াল চিঠিতে নতুন এই লোগো সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।
 
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন লোগো আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। এখন কেবল প্রজ্ঞাপন জারি বাকি রয়েছে।

প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গেই সারাদেশের পুলিশ ইউনিটগুলোতে নতুন লোগোর ব্যবহার বাধ্যতামূলক হবে। সেই লক্ষ্যেই ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউনিফর্ম, অফিসিয়াল পতাকা, বিভিন্ন দপ্তরের সাইনবোর্ড এবং আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ সংশ্লিষ্ট সব জায়গায় নতুন লোগো ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close