প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২:৪৬ পিএম

নওগাঁর পত্নীতলায় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১0 এপ্রিল) রাত ৯ টায় উপজেলার বেংডম এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউনুস আলীকে (৪২) গ্রেফতার করেন। সে উপজেলার হেলেঞ্চা ডাংগি গ্রামের মৃত কফিল উদ্দিন ছেলে।
পত্নীতলা থানার এএসআই আফজাল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, অফিসার ইনচার্জ শাহ্ মোঃ এনায়েতুর রহমানের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ওই আসামি ইউনুস আলীর বিরুদ্ধে জিআর ৪টি ওয়ারেন্ট ও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর