বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কালকিনিতে হাতকড়াসহ যুবককে ছিনতাই, পুলিশের উপর হামলা
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২:২৬ পিএম আপডেট: ১১.০৪.২০২৫ ১২:২৮ PM

মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর এলাকায়  ইয়াবাসহ আটক এক যুবককে হাতকড়া অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলা চালিয়ে পাঁচ জন পুলিশকে আহত করা হয় বলে থানা পুলিশ সূত্রে জানা যায়। 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে কালকিনি পৌরসভার বড়ব্রিজ এলাকা থেকে আটক হয় কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের ঠ্যাঙ্গামারা গ্রামের মোস্তফা সরদারের ছেলে আল আমিন সরদার (৩০)। 

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, রাতে কালকিনি থানার এসআই আবুল বাশারের নেতৃত্বে কালকিনি বাজারের বড়ব্রিজ এলাকা থেকে  ইয়াবাসহ আটক করা হয় আল আমিন সরদারকে। হাতকড়া পড়িয়ে বড়ব্রিজ থেকে মাছবাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় তার সঙ্গীরা। এ সময় কালকিনি থানার এসআই আবুল বাশার, এএসএই সোহেল রানা, কাজী স্বপন ও আতিকুল ইসলামের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। পরে হাতকড়া পড়া অবস্থায় ছিনিয়ে নেয়া হয় আটক ঐ যুবককে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে সেনাবাহিনী, কালকিনি থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নামে। বর্তমানে এলাকায় পরিবেশ শান্ত রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close