প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১০:৪০ পিএম আপডেট: ১০.০৪.২০২৫ ১১:৫২ PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় আনোয়ার সিমেন্ট সিট ফ্যাক্টরির সংলগ্ন এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় জাহিদ হাসান ভুলু (৪৭) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে নয়টায় এ ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো: শওকত হোসেন এই তথ্যের সতত্যা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি নিজেও একজন পেশাদার গাড়ি চালক।
তিনি আরো জানান, উল্লিখিত সময়ে মহাসড়কের ওই এলাকায় জাহিদ হাসানের বিকল হওয়া পিকাপ ঠিক করার কাজ করছিল। ওই সময় মহাসড়ক পারাপার হওয়ার কালে অজ্ঞাত অপর একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহত চালক জাহিদ হাসান বগুড়ার আদমদীঘি থানার তারাই গ্রামের আয়াত আলীর ছেলে।
স্বদেশ প্রতিদিন/এনআর