প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১২:২৯ AM আপডেট: ১০.০৪.২০২৫ ১:১১ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল নির্বাহী আদেশে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। যা নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে শুল্ক কার্যকরের এই সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সেই অনুরোধ রেখেছেন ট্রাম্প।
বাংলাদেশের উপর শুল্ক আরোপের বিষয়টি ৯০ দিনের জন্য স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।
ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ফেসবুক পোস্টে ড. মুহাম্মদ ইউনূস লিখেছেন-
‘আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য বন্ধ রাখার বিষয়ে আমাদের অনুরোধটি ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আমরা আপনার প্রশাসনের সাথে কাজ করে যাব।’
স্বদেশ প্রতিদিন/এনআর