সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফেনী সীমান্তে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি      ● নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স      ● টানা দ্বিতীয় টেস্টে হৃদয়ের সেঞ্চুরি      ● সৌদি আরব ভেঙে পড়ছে : ডোনাল্ড ট্রাম্প      ● শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ      ● গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন      ● নিরাপত্তা নিয়ে আতঙ্কিত অনন্যা পাণ্ডে      ● ডিসেম্বর ঘিরে বড় নাশকতার কোনো শঙ্কা নেই : এসআরবি      ● শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থার জন্য দক্ষ জনবল প্রয়োজন : ডা. জুবাইদা রহমান      ● স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে      ● ত্বকের যত্নে সিরামের ছোঁয়া, নতুন আঙ্গিকে বাজারে লিলির নতুন সোপ      ● আনসারের তৎপরতায় বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ      
চীন ছাড়া বাকি সব দেশের জন্য ৯০ দিন শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১:০৯ AM আপডেট: ১০.০৪.২০২৫ ১:১১ এএম

চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপ করা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাণিজ্য নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে নতুন আলোচনার কথা উল্লেখ করে তিনি শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকেও সরে আসার ব্যাখ্যা দিয়েছেন।

বুধবার নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিনি বলেছেন, এটি চীনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। চীনের পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করা হবে।

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিনিয়োগকারীদের জনসমালোচনার চাপের পর ট্রাম্পের এই ঘোষণা এলো। এর মধ্যে জেপি মরগানের জেমি ডিমনও রয়েছেন, যিনি বুধবার বলেছিলেন যে একটি মন্দা আসন্ন।

রয়টার্সের হোয়াইট হাউস রিপোর্টাররা জানিয়েছেন, তারা বিস্তারিত জানার চেষ্টা করছেন। ইতোমধ্যে ট্রাম্প ঘোষণা করেছেন, তথাকথিত পারস্পরিক শুল্কের ওপর ৯০ দিনের বিরতি। রয়টার্স আরও জানিয়েছে, ওই ৯০ দিনের মধ্যে সামগ্রিক শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।


এই সিদ্ধান্তের পর ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ফেসবুক পোস্টে ড. মুহাম্মদ ইউনূস লিখেছেন-

‘আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য বন্ধ রাখার বিষয়ে আমাদের অনুরোধটি ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আমরা আপনার প্রশাসনের সাথে কাজ করে যাব।’

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close