শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এসএসসি ও সমমানের পরীক্ষায় কক্সবাজারে ২৯ হাজার পরীক্ষার্থী
কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১২:০৭ AM আপডেট: ১০.০৪.২০২৫ ১২:০৮ এএম

আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলায় ৫৩টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণ করবে ২৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী। 

দৈনিক স্বদেশ প্রতিদিনকে কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখা এসব তথ্য নিশ্চিত করে।

তথ্য মতে, কক্সবাজার জেলায় মোট ৩১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হবে। যেখানে শিক্ষার্থী সংখ্যা ২০ হাজার ২৩৪ জন। ১৪টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে পরীক্ষার্থী সংখ্যা ৭ হাজার ২৮১ জন এবং ভোকেশনালের ৮টি কেন্দ্রে পরীক্ষায় বসবে ১ হাজার ৫৬৪ শিক্ষার্থী।

উপজেলা ভিত্তিক তথ্য : জেলার ৯ উপজেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় চকরিয়া উপজেলায় পরীক্ষার্থী সংখ্যা সবচেয়ে বেশি। এসএসসি, দাখিল ও ভোকেশনালে ৮ কেন্দ্রে ৬ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী রয়েছে। এরপর কক্সবাজার সদর উপজেলার অবস্থান। যেখানে ৭ কেন্দ্রে ৪ হাজার ৭৫০ জন শিক্ষার্থী। ঈদগাঁও উপজেলায় ৩টি কেন্দ্রে ১ হাজার ৮৬৪ পরীক্ষার্থী। রামুতে ৭ কেন্দ্রে ২ হাজার ৫৪০ জন শিক্ষার্থী। উখিয়ায় ৬ কেন্দ্রে পরীক্ষার্থী ৩ হাজার ১৫৭। টেকনাফে কেন্দ্র ৭ হলেও পরীক্ষার্থী ২ হাজার ৫২৩ জন। মহেশখালীর ৭ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৫৩৬ জন। কুতুবদিয়ায় ৫ কেন্দ্রে পরীক্ষায় বসছে ১ হাজার ৬৯৩ জন। পেকুয়ায় ৩টি কেন্দ্রে ১ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনালে অংশ নেবেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close