বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কালকিনিতে বিদ্যালয়ের মাঠ দখল করে কলাগাছ রোপন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ পিএম আপডেট: ০৯.০৪.২০২৫ ১১:৪০ PM

মাদারীপুরের কালকিনিতে স্থানীয় দ্বন্দ্বের জের ধরে একটি বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে অর্ধশতাধিক কলাগাছ রোপন করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধের উপক্রম হয়ে পড়েছে। অপরদিকে এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সকালে বিদ্যালয় সূত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভাটোবালী আবদুর রহমান মোল্লা বিদ্যা পিঠ প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী ও স্থানীয়দের খেলাধুলা করার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে রাখে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ মাঠে শরীর চর্চার অংশ বিশেষ হিসেবে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছিল। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় দ্বন্দ্বের জের ধরে একই এলাকার আয়নাল আকন, দেলোয়ার আকন, দাদন আকন, লালমিয়া আকন মিলে গত শুক্রবার বিদ্যালয়ের ওই খেলার মাঠ দখল করে অর্ধশতাধিক কলাগাছের চারা জোরপূর্বক রোপন করে। এসময় তাদের বাধা দিলে বিদ্যালয় কর্তৃপক্ষকে হুমকি প্রদান করে দখলবাজরা। এ ঘটনায় কালকিনি থানায় একটি অভিযোগ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

এ বিষয় বিদ্যালয়ের দাতা সদস্য ইকবাল হোসেন বলেন, অনেক বছর আগে স্কুলের নামে আমরা জমি দিয়েছি। স্কুলের দেখভাল আমরা করতেছি। খেলাধুলার পাশাপাশি সুন্দর একটি  পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর আমরা জানতে পারি স্কুলের কিছু মাঠের জমি গোপনে রেকর্ড করে নিয়ে গেছে আয়নাল আকনরা। এটা কি করে সম্ভব হলো।

স্থানীয় মীরজালি মোল্লা, শুকুর মোল্লাসহ বেশ কয়েকজন বলেন, এত বছর কোন সমস্যার কথা কানে শুনিনি, কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়ার পর আয়নাল আকনরা মাথাচারা দিয়ে উঠেছে। তারা জোরপূর্বক স্কুলের মাঠে কলা গাছ লাগিয়েছে।

অভিযুক্ত আয়নাল আকনের ভাই আহছান আকন বলেন, আমাদের জমিতে আমরা কলাগাছ লাগিয়েছি। জমির কাগজ আমাদের নামে।

প্রধান শিক্ষক কাজল কৃষ্ণ মন্ডল জানান, আমরা দুরের লোক, আমরা ওই বিষয়ে কথা বললে আমাদের উপর হুমকি আসে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা সমস্ত কাগজপত্র নিয়ে আসতে বলেছি। কাগজপত্র দেখে আইনগত ব্যবস্তা নেয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close