মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ক্রেতা সেজে ইয়াবাসহ নারীকে আটক করলো পুলিশ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১:২২ পিএম

উপজেলার ভবেরচর কন্দু সরকার বাড়ি মহল্লায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাসেল সরকারের স্ত্রী মাজেদা বেগমকে (৩৫) আটক করেছে গজারিয়া  থানার পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৫৫ পিছ ইয়াবা জব্দ করা হয়েছে। আজ বুধবার রাত আনুমানিক পৌনে দশটায় এ ঘটনা ঘটে।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো: আনোয়ার আলম আজাদ জানান,  একাধিক মামলার আসামী রাসেল সরকার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।  আজ আমাদের অফিসার ফোর্স ক্রেতা সেজে তাকে (মাদক ব্যবসায়ী মাজেদাকে) ৫৫ পিছ ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য গত সোমবার দুপুরে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ২০০ পিছ ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী দম্পতি মুরাদ হোসেন ও তার স্ত্রী  সোনিয়াকে গ্রেপ্তার করেছিল গজারিয়া থানার পুলিশ। ওসি জানান মাদক প্রতিরোধ করাসহ ব্যবসায়ীদের গ্রেপ্তার অভিযান চলমান থাকবে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close