শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লাকসামে নকল শিশু খাদ্য কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা
লাকসাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯:৫৫ পিএম আপডেট: ০৯.০৪.২০২৫ ১০:৪৫ PM

কুমিল্লার লাকসামে নকল শিশু খাদ্য ও জুস উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালিককে দুই লাখ টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে লাকসাম পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার এস.এস ওয়ার্কশপের আড়ালে গোপনে পরিচালিত এ কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ এবং
সেনাবাহিনীর ক্যাপ্টেন সৈকত। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়।

অভিযানে ‘ডিঙ্কো’, ‘ম্যাংগো’, ‘আনিসা’, ‘ফ্রুটু’সহ বিভিন্ন নামের জুস, ফুড আচার, চাটনি, ‘শাহজালাল চাটনি’, ‘লেক্সাস বিস্কুট’, এমনকি ‘দুপ মশার কয়েল’-এর মতো ভুয়া পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যে ব্যবহৃত হতো বিষাক্ত রং ও কেমিক্যাল, এবং মোড়কে থাকত নকল বিএসটিআই সিল।

ইউএনও কাউছার হামিদ জানান, কারখানার মালিক রেজাউল করিম রতন ঢাকা চকবাজার থেকে নকল মোড়ক এনে এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করতেন। তিনি অভিযানের সময় নিজের অপরাধ স্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এস.এস ওয়ার্কশপের আড়ালে এই ভেজাল পণ্য উৎপাদন কার্যক্রম চলছিল। অভিযানের পর উদ্ধারকৃত পণ্য ধ্বংস করে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং রতনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close