শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেবিদ্বারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯:৩৮ পিএম আপডেট: ০৯.০৪.২০২৫ ৯:৪৪ PM

কুমিল্লার দেবীদ্বার পৌরসভার পান্নারপুল এলাকা থেকে আলামিন (৩২) নামে এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ২ টায় পৌরসভার পান্নারপুল বাস স্টেশনের সাথে মদিনা বেকারির পেছনের একটি বাসা থেকে আল আমিনের ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আল আমিন মুরাদনগর উপজেলার দক্ষিণ দিলালপুর গ্রামের মৃত ছায়েদ আলীর পুত্র।

ঘটনার বিষয়ে নিহত আল আমিনের বড় বোন মুমা বেগম জানান, আলামিন তার ছোট ভাই। এক যুগ আগে পারিবারিক ভাবে বিবাহ করালেও তার বউ তার সাথে সংসার করেনি, কারণ সে মাদকাসক্ত ছিল। গত দেড় মাস আগে তার বাড়িতে আসে, সেই থেকে এখানেই সে বসবাস করে আসছিল। কিন্তু নিয়মিত কাজ কর্ম না করে সারাক্ষণ মাদক নিয়ে পড়ে থাকত। একাধিকবার মাদক মামলায় পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। মুমা বেগম আরো জানান, তার স্বামী নেই, তিনি নিজেও ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। আজ সকালে একসাথে খাবার খেয়ে তিনি ভিক্ষা করতে বের হয়ে যান। দুপুর ১২ টার পর বাড়িতে এসে দেখেন গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ ঝুলছে। 

এ বিষয়ে যুবকের মেজো বোনের জামাতা তবদল হোসেন বলেন, এক যুগ আগে পারিবারিক ভাবে বিবাহ করলেও সাংসারিক ছিল না। ব্যক্তিগত জীবনে মানষিক ভারসাম্যহীন ছিল।

এ ব্যপারে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) শুভ কুমার শূর জানান, নিহত আল আমিন মাদকাসক্ত এবং মানষিক ভারসাম্যহীন ছিল। তার বাবা নেই, সে পরিবারের এক মাত্র ছেলে। মা প্যারালাইজডে বিছানায় শোয়া, ৬ বোন বিবাহিতা, ওরাই তার এবং তার মায়ের চিকিৎসা এবং ভরন পোষণ করে আসছেন। কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close