প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৭:৪৫ পিএম

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান -এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মো.আঃ মমিন, উপজেলা নির্বাচন অফিসার মো. আল নোমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হবি), ইসলামি আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো.বাবুল হোসেন, শিক্ষক প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এনআর