প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৭:২৩ পিএম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় সাংবাদিক ফোরামের সকল সদস্য ও সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাম্পের মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সাংবাদিক ফোরামের কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাম্প মোড়ের সামনে রাস্তায় অবস্থান নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, সাওরাত হোসেন সোহেল সভাপতি সাংবাদিক ফোরাম চিলমারী, জাহাঙ্গীর আলম সাদ্দাম সাধারণ সম্পাদক চিলমারী সাংবাদিক ফোরাম, চিলমারী হাফেজ কল্যাণ সমিতির সভাপতি হাফেজ ইউসুফ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক ফোরামের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান শান্ত। এছাড়াও উপস্থিত ছিলেন এস এম রাফি যুগ্মসাধারণ সম্পাদক চিলমারী সাংবাদিক ফোরাম, ফয়সাল আহমেদ রকি সাংগঠনিক সম্পাদক, তাহমিনা আক্তার তিশা নারী বিষয়ক সম্পাদক, ইসরাদ জাহান এনি, কার্যকরী সদস্য চিলমারী সাংবাদিক ফোরাম প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এনআর