শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কারাগার থেকে বের হতেই সাবেক এমপিকে পিটুনি, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১১:২২ পিএম আপডেট: ০৮.০৪.২০২৫ ১১:৩৭ PM

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পিটুনি দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্ত হন সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ তাড়াশ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ সরকার। জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট থেকে তাকে তুলে নিয়ে পিটুনি দেয় উপস্থিত জনতা। তাকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওসি হুমায়ুন কবির বলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ থানা হেফাজতে রয়েছেন। তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-২ এর একটি দল ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব ১২-এর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। ৪ ফেব্রুয়ারি দুপুরে তাড়াশ থানা পুলিশ হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিন মাস কারাভোগের পর তিনি মঙ্গলবার জামিনে মুক্ত হন। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close