মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নারীকে বেঁধে স্বর্ণালংকার-টাকা লুট, থানায় অভিযোগ
ভালুকা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭:৩৬ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা এলাকায় ইব্রাহিম ফকিরের বসতবাড়িতে ঢুকে তার স্ত্রীকে হাত-মুখ বেধে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৮ এপ্রিল) ভালুকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সখিনা আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে অজ্ঞাতনামা ৮ জন পুরুষ ও ১ জন মহিলা মিলে তার বাড়িতে প্রবেশ করে। ঘটনার সময় ভুক্তভোগী নারী একাই বাড়িতে ছিলেন। তার স্বামী মোঃ ইব্রাহিম পেশায় একজন ট্রাকচালক এবং তিনি প্রায় সময় বাইরে থাকেন।

সখিনা আক্তার জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে অভিযুক্ত ব্যক্তিরা তাকে জোরপূর্বক ধাক্কা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দেয় এবং হাত বেঁধে ফেলে। এরপর ঘরের স্টিলের ড্রয়ার ভেঙে সেখান থেকে নগদ ১৯ হাজার টাকা, আনুমানিক ৩ আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল, এবং আনুমানিক ১ আনা ওজনের দুটি নাকফুল নিয়ে যায়। এসময় ডাকাত দলের সদস্যরা গোয়ালঘরে থাকা দুইটি মহিষ ও তিনটি গরু নেওয়ার উদ্দেশ্যে গোয়ালঘরের চাবি দেওয়ার জন্যও বলে। তখন তিনি কৌশলে গোয়ালঘরের চাবি দেননি। ভুক্তভোগীর দাবি অনুযায়ী, স্বর্ণালঙ্কারের মোট মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।

এ সময় দুর্বৃত্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। একা বসবাসরত নারীর ওপর এমন হামলার ঘটনায় প্রতিবেশীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভালুকা থানার ওসি শামসুল হুদা খান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close