শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সাতক্ষীরায় জলাবদ্ধতায় আটকে কৃষি, অনিশ্চয়তায় সাতক্ষীরার ৩০ হাজার কৃষক      ● আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, মিরপুরে সড়ক অবরোধ      ● তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ      ● মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড      ● এইচএসসিতে খারাপ ফল, হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন      ● নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার      ● ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন       ● মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার      ● ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে      ● যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ      ● যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা      
কৃষি জমির টপ সয়েল কাটায় ২ জনের কারাদণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭:০০ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জামুরিয়া ইউনিয়নের কর্না গ্রামে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ২ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. আবু সাঈদ।

সোমবার (৭ এপ্রিল) রাত ১১টা ৩০ মিনিটে আদালত তাদের এই দণ্ডাদেশ দেন। দণ্ডিতরা হলেন মধ্যকর্না গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৯) এবং নবরত্ন বাড়ী গ্রামের কোরবানী আলীর ছেলে মো. জাকির হোসেন (৩০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, সোমবার রাতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাদ্দাম হোসেন ও জাকির হোসেন কৃষি জমির টপ সয়েল কাটতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবং তাদের আটক করে।

এ সময় তিনি আরও বলেন, ‘যদি কেউ কৃষি জমি নষ্ট করে মাটি কাটে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এভাবে কৃষি জমি নষ্ট করা দেশের খাদ্য উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই প্রশাসন এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close