বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৪২ লক্ষাধিক টাকার গাঁজাসহ দুই মাদককারবারি আটক
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৬:৫২ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা ৪২ লক্ষাধিক টাকার গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে। আজ (৮ এপ্রিল) সকাল পৌনে ১১ টায় শহরের নিউটাউন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর মেরাশানি মধ্য পাড়া এলাকার মৃত আব্দুল মন্নাফ মিয়ার ছেলে মো. বশির মিয়া (৩৩) এবং সরাইল থানার অচালিয়া পাড়ার মো. শফি মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (৩০)।

ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল পৌর শহরের নিউটাউন এলাকায় অভিযান পরিচালনা করে। তল্লাশি চালিয়ে একটি টয়োটা নোহা গাড়ি থেকে ২১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪২ লক্ষ ২০ হাজার টাকা। এ ছাড়া, মাদক পাচারে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিল। আজও তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় মাদক চালান নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় ভৈরব থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের তৎপরতায় ভৈরব শহরে বড় ধরনের মাদক পাচার চক্র ভেঙে পড়েছে। আটককৃতরা মাদক পাচারের সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিল, তবে র‌্যাবের দ্রুত অভিযানের ফলে তাদের আটক করা সম্ভব হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close