বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রায়পুরে বিএনপির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭:২৬ AM

লক্ষ্মীপুরের  রায়পুরে ২নং উত্তর চরবংশী ইউনিয়নে  বিএনপির আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) বিকাল ৪টা থেকে কিছুক্ষণ পর পর চরবংশী বাজার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম সাজু উদ্দিন দেওয়ান (৩৮)। তিনি স্পেন প্রবাসী  ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিএনপির নেতৃত্ব নিয়ে শামীম গাজীর সঙ্গে ফারুক কবিরাজের বিরোধ চলছিল। এর জেরে সোমবার উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা মেডিকেল অফিসার এম আর মামুনুর রশিদ বলেন, আমরা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুর ও ঢাকা রেফার করেছি।

সংঘর্ষ থামাতে পুলিশ  ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close