বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পেনাল্টি মিস ভিনির, গোল খেয়ে হারল রিয়াল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৯:৫৯ AM

লা লিগায় শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের জার্সিতে পেনাল্টি মিস করলেন ভিনিসিয়ুস জুনিয়র! আর তার ওই পেনাল্টি মিসই গড়ে দিল ব্যবধান। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। 

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় শেষে যখন ড্রয়ের আভাস মিলছিল, তখনই নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরো গোল করে জয় এনে দেন ভ্যালেন্সিয়াকে।

পুরো ম্যাচের বড় অংশ জুড়ে থাকবে হয়ত ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিসের গল্প। তবে ভ্যালেন্সিয়াকে জেতানোর মূল কারিগর বলা যায় তাদের গোলরক্ষক জর্জি মামারদিশভিলিকে। পোস্টের নিচে পার করেছেন দারুণ এক রাত। একাই ফিরিয়েছেন ৮ শট। ছিল ১টা পেনাল্টিও। 

রিয়াল মাদ্রিদের জার্সিতে এদিন ২০০তম লা লিগা ম্যাচ খেলতে নেমেছিলেন ভিনি জুনিয়র। সেটাকে রাঙিয়ে রাখতে পারতেন ম্যাচের ১০ মিনিটেই। কিলিয়ান এমবাপের সুবাদে পেনাল্টি আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু ব্রাজিলিয়ান তারকার দুর্বল শট সহজেই রুখে দেন মামারদিশভিলি।

এর পাঁচ মিনিট পর স্বাগতিক শিবিরকে জোর ধাক্কা দেন ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার দিয়াখাবি। কর্নারে উড়ে আসা বল দারুণ হেডে জালে পাঠান দিয়াখাবি। রিয়ালের নিয়মিত দুই গোলরক্ষক থিবো কোর্তোয়া ও আন্দ্রি লুনিনের চোটে সুযোগ পাওয়া ফ্রান গন্সালেস কোনো রিফ্লেক্সই দেখাতে পারেননি এই আক্রমণে। 

দুই মিনিট পর অবশ্য দিয়াখাবি করে বসেন আত্মঘাতী গোল। কিন্তু ভাগ্য ভাল ছিল তার। শটের আগমুহূর্তে এমবাপে অফসাইডে থাকায় স্কোরলাইন বদলায়নি। রিয়াল মাদ্রিদ আরও একবার পুড়ল হতাশার আগুনে।  

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা রিয়াল সমতায় ফেরে ৫০ মিনিটে। লুকা মদরিচের কর্নার জুড বেলিংহাম হয়ে আসে ভিনিসিয়ুসের কাছে। পেনাল্টি মিস করলেও এবারে ঠিকই গোল পেয়ে যান ভিনিসিয়ুস। 

৬৫তম মিনিটে আবার এগিয়ে যেতে পারতো ভ্যালেন্সিয়া। তাররেগার সোজাসুজি হেড ধরতে গিয়ে ভুল করতে বসেছিলেন গন্সালেস, তবে আর কোনো বিপদ ঘটেনি। এই এক আক্রমণ বাদ দিলে পুরোটা সময় খেলা হয়েছে রিয়ালের আক্রমণভাগ এবং মামারদিশভিলির মাঝে। আর সেখানে রিয়ালের সুযোগ মিস যেমন ছিল, তেমনি ছিল মামারদিশভিলির দারুণ সব সেইভ। লিভারপুল কেন এই জর্জিয়ান গোলরক্ষককে অ্যালিসনের উত্তরসূরী করেছে, তারই নমুনা দেখা গেল গতরাতের ম্যাচে। 

এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করা রিয়াল গোল খেয়ে বসে যোগ করা সময়ের ৫ মিনিটে। রাফা মিরের দুর্দান্ত এক ক্রসে হেড করে গোল করে বদলি খেলোয়াড় উগো দুরো।

এই হারে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সুবিধা করে দিল রিয়াল। ৩০ ম্যাচে পাঁচটিতে হারা রিয়ালের পয়েন্ট ৬৩। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট। রাতে রিয়াল বেতিসকে হারালে ব্যবধানটা ৬ করে ফেলবে বার্সেলোনা।

৩০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ছিল ৬৩। বেটিসকে হারালেই ৬ পয়েন্টের লিড পেতে পারত বার্সেলোনা। কিন্তু বেটিস-বার্সা ম্যাচ ড্র হওয়ার সুবাদে আপাতত ৪ পয়েন্ট পিছিয়ে থেকে লা লিগার দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close