শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গ্যাস-বিদ্যুতের মূল্য নির্ধারণে সাধারণ মানুষের কষ্ট লাঘবের বিকল্প      ● অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের বীজতলা নষ্ট, উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক      ● নির্মাণের দেড় মাসে কোটি টাকার বাঁধে ধস, প্লাবনের আতঙ্কে উপকূলবাসী      ● সমঝোতায় সংসদে আলোচনা এড়াল সরকারি ও বিরোধী দল      ● সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ      ● মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে: তারেক রহমান      ● প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের মানবিক উদ্যোগ      ● 'সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম      ● হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির      ● যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, নিহত ৬      ● মহাসচিব পদে আমিরাতের প্রার্থিতায় যুক্তরাজ্য-ফ্রান্সের আপত্তি      ● ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু      
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সম্রাট গ্রেপ্তার, এলাকাবাসীর স্বস্তি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৭:১৫ পিএম আপডেট: ০৫.০৪.২০২৫ ৭:৪৫ PM

চাঁদপুরের শাহরাস্তিতে মো. মিজানুর রহমান (৩৬) নামে এক কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে শাহরাস্তি উপজেলার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার  (৫ এপ্রিল) সকালে এই বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে শাহরাস্তিতে অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে। 

তিনি আরো জানান, ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলমান রয়েছে।

উল্লখ্য, স্থানীয় সূত্রে জানা যায়, মিজান (৩৬) দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করেছে। তাছাড়াও তার বিরুদ্ধে এলাকায়  বিভিন্ন  সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close