প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৪:৫৮ পিএম আপডেট: ০৫.০৪.২০২৫ ৭:০৩ PM

বরগুনার তালতলীতে তরমুজের লোভ দেখিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (০৫ এপ্রিল) তালতলী থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর পরিবার।
জানা যায়, অভিযুক্ত নাসির হাওলাদার (৫০) উপজেলার পশ্চিম গাবতলী এলাকার বাসীন্দা। তিনি একজন তরমুজ চাষী।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম গাবতলী এলাকার সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে একই এলাকার তরমুজ চাষী নাসির উদ্দিন তরমুজ দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেয়। বাড়িতে কেউ না থাকায় সে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তরমুজ চাষীর হাতে কামড় দিয়ে বাইরে ছুটে এসে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্ত নাসির বিভিন্ন ভাবে চেষ্টা চালায়।
বিষয়টি পুলিশ জানতে পেরে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবার থানায় ধর্ষর চেষ্টার মামলার জন্য অভিযোগ দেয়।
স্থানীয়রা জানান, তরমুজ চাষী নাসির বিভিন্ন সময়ে এলাকার মেয়েদেরকে কু-প্রস্তাব দিয়ে বিরক্ত করে। তার পরিচিত প্রভাবশালী ব্যক্তিদের দারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।
হেনস্তার শিকার ওই স্কুলছাত্রী বলেন, ‘তরমুজ দেয়ার কথা বলে নাসির হাওলাদার আমাকে তার ঘরে ডেকে ধর্ষণের চেষ্টা করে। এরপর আমি চিৎকার দিলে সে আমাকে ছেড়ে দেয়।’
স্কুলছাত্রীর মা অভিযোগ করে বলেন, ‘ঘটনার পর আমাকে স্থানীয় প্রভাবশালী অভিযুক্তর পক্ষনিয়ে আইনী ব্যবস্থা নিতে বাধা দেয়। স্থানীয় শালিস ব্যবস্থা করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে আমি বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি।’
তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং আসামি ধরার চেষ্টা চলছে। রাতে মামলা রুজু করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম