বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দ্রুত নির্বাচন এখন গণমানুষের দাবি: টুকু
টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৫:১৬ পিএম আপডেট: ০৫.০৪.২০২৫ ৭:০৫ PM

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘যত দ্রুত নির্বাচন দেওয়া হবে, তত দ্রুত মানুষ তাদের পছন্দের সরকার নির্বাচিত করতে পারবে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন একটি অপরিহার্য প্রক্রিয়া। এখন নির্বাচনের জন্য জনগণের চাপ বাড়ছে, এটি তাদের এক অভ্যন্তরীণ দাবি।’

গত শুক্রবার (৪ এপ্রিল) রাতে টাঙ্গাইল স্টেডিয়ামে সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ‘মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তাদের ভোট দেওয়ার অধিকার চাই। সরকারের উচিত নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছা পূরণ করা। নির্বাচন হলে দেশের মানুষ তাদের নিজেদের পছন্দ অনুযায়ী ভোট প্রয়োগ করতে পারবে এবং এর মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে।’
এ অনুষ্ঠানে সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি সর্নক সরকার সভাপতিত্ব করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা, ছাত্রদলের নেতা ইশতিয়াক আহমেদ ইমন ও মীর নাঈম।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close