মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পরকীয়ার জেরে স্ত্রীর হাতে খুন হলেন স্বামী
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১:৩৪ পিএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ান পাড়া গ্রামে পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে দেড়টার দিকে  উপজেলার কালিয়ানপাড়া (দক্ষিণপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটা হতে পারে। নিহত জুয়েল (৩৮) ওই এলাকার মজনু সিকদারের ছেলে।

জানা যায়, ১৫ বছর আগে জুয়েল ও তানিয়ার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ৩ জন সন্তানও রয়েছে। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার জীবন। সম্প্রতি জুয়েলের সাথে এক নারীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে তানিয়া কয়েকবার বুঝিয়েছেন তাদের। কিন্তু এতেও তাদের সম্পর্ক বাদ যায়নি। উপায়ন্ত না পেয়ে শুক্রবার রাতে কাঠের টুকরো দিয়ে আঘাত করে স্বামী জুয়েলকে খুন করে স্ত্রী তানিয়া। জুয়েলের পরিবারের অন্য সদস্যদের আর্তচিৎকারে এলাকাবাসী স্ত্রী তানিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের বাবা মজনু শিকদার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। 

সখীপুর থানার অফিসার ইনর্চাজ জাকির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায় স্বীকার করেছে স্ত্রী তানিয়া। আমরা এর সঙ্গে আর কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখছি। আমাদের তদন্ত চলমান আছে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close