বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
চিলমারীর ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমির স্নান সম্পন্ন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১:৫৭ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন হয়েছে।

শ‌নিবার (৫ এপ্রিল) রমনা নৌবন্দর থেকে জোড়গাছ পুরাতন বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজু‌ড়ে ব্রহ্মপুত্র নদে স্নানের আয়োজন ক‌রে পূজা ক‌মি‌টি।

প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টম তিথিতে চিলমারীর ব্রক্ষপুত্র নদের তীরে প্রাচীনকাল থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আস‌ছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চিলমারী উপজেলা শাখার সভাপতি শচীন্দ্রনাথ বর্মন জানান, শনিবার ভোর ৪টা থেকে সন্ধ‌্যা ৬টা পর্যন্ত অষ্টমীর প্রহর থাকলেও স্নান করার উত্তম সময় ধরা হয়েছে শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত। প্রতি বছর দে‌শের বি‌ভিন্ন জেলা থে‌কে লাখ লাখ পুণ‌্যার্থী এখা‌নে আসেন। এ বছ‌রেও প্রায় পাঁচ লাখ পুণ‌্যার্থীর সমাগম হ‌য়ে‌ছে।

স্নান করতে আসা শ্রী রতন চন্দ্র, শ্রী সুশিল চন্দ্র, উত্তম কুমারসহ অনেকের সাথে কথা হলে তারা বলেন, গত বছরেও আসছিলাম এবারেও অষ্টমির স্নান  করতে এসেছি। এবার শান্তিপূর্ণ ভাবে স্নান করলাম। গত বছরের তুলনায় এবার অনেক লোকজন।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, অষ্টমির স্নানকে ঘি‌রে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।পুলিশের পাশাপা‌শি, র‌্যাব, আনসার ও ভিডিপির পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিল। সেই স‌ঙ্গে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল জোড়দার করা হয়।

এ ছাড়া বিশুদ্ধ পানীর জন্য নলকুপ স্থাপন, কাপর বদলানোর জন্য শতাধিক তাবু টাঙানো ছিল ব‌লেও জানান তি‌নি। 


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close