প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৭:৪৬ পিএম আপডেট: ০৪.০৪.২০২৫ ৭:৫৯ PM

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাতেশ্বর গ্রামে ৪ বছরের নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৯ টায়র দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটি মনোহরগঞ্জ উপজেলার সাতেশ্বর গ্রামের মেয়ে। শিশুটির বয়স মাত্র ৪ বছর।
অভিযুক্ত মো. মনির ইসলাম (৪৭) মনোহরগঞ্জ উপজেলার সাতেশ্বর গ্রামের ভুক্তভূগীর পাশের বাড়ির বাসিন্দা। তিনি সম্পর্কে শিশুটির দাদা হন।
গোপন সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল দিবাগত রাত ৯ টার দিকে শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে তার বসত ঘরের সিঁড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে লোকজন বিষয়টি জানতে পারেন। অভিযুক্ত মনির পালানোর চেষ্টা করলে তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।
ওই দিন শিশুর মা (৩৫) বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি যৌন পীড়নের মামলা দায়ের করেন। মামলাটি এসআই প্রবীন দেব এর উপর অর্পন করা হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘ ঘটনাটি শোনার পর আমরা অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করেছি। পুলিশের অধীনে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা করানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম