বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কার্টন নিয়ে কুকুরের টানাটানি, মিলল লাশের ৬ টুকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৭:০৩ পিএম

ঢাকার কেরানীগঞ্জে তিনটি ফলের কার্টন থেকে মরদেহের ছয় টুকরা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) শাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকায় এই খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বসির উদ্দিন বলেন, 'আমিসহ স্থানীয় লোকজন সড়কের পাশে একটি কার্টন দেখি। সেটি পলেথিনে মোড়ানো ছিল।
খেয়াল করি, কুকুর কিছু একটা বের করে টানাটানি করছে। এরপর আমরা কুকুরের কাছে গিয়ে কার্টনের ভেতর মানুষের শরীরের অংশ দেখতে পাই।' 

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) রনি চৌধুরী জানান, সেখানে তিনটি কার্টন এবং কুকুরে বের করা মানুষের শরীরের অংশ দেখতে পাই। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা লাশ গুম করার উদ্দেশ্য ফেলে যায়। লাশের অংশ বিশেষ দেখে বুঝা গেছে নিহতের বয়স আনুমানিক ৩০-৫০ এর মধ্যে হবে। তার গায়ের রং শ্যামলা, বুকের পশম দেখে বুঝা যায় এটি পুরুষের লাশ।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, খন্ডিত অংশগুলো পুরুষ ব্যক্তির বলে জানা গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্তসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close