বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগরে দুই গ্রামের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১:৫৩ AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সলিমগঞ্জ-বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে সলিমগঞ্জ বাজারের এক দোকানদারের সঙ্গে বাড্ডা গ্রামের ইসাক মিয়ার ভাংতি টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর, এই কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ঘটে। এর জেরে, সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এর পরপরই উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, আর এতে অন্তত ১০ জন আহত হন।

গুরুতর আহতদের মধ্যে বাড়াইল গ্রামের আনোয়ার হোসেন, ইসাক মিয়া এবং বাড্ডা গ্রামের সোহাগ মিয়া ও শাহিন মিয়া। শাহিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close