বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চকরিয়ায় আল-হেরা মাদরাসার শুভ উদ্বোধন      ● টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি      ● হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর      ● ‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’, বললেন লস্কর কমান্ডার      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন      ● বছরে ৩০ লাখ কোরআন ছাপে যে প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ      ● বড়দিন উপলক্ষে অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী      ● মুলাদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী      ● মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা      ● খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত      ● সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, ধারণা শ্বাসরোধে হত্যা      
মীরসরাই সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত ৩
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১:৩১ AM আপডেট: ০৪.০৪.২০২৫ ১১:৪৮ এএম

মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের বারইয়ারহাট বাইপাস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক জাবেদ হোসাইনসহ তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমফোর্ট হাসপাতালে পাঠিয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল ৩ টায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, দৈনিক স্বদেশ প্রতিদিনের মীরসরাই প্রতিনিধি ও মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক এম জাবেদ হোসাইন (৩২), মোজাম্মেল হক (৫০) এবং সাঈদুল হক (৬৫)।

আহত সাংবাদিক জাবেদ হোসাইন জানান, বৃহস্পতিবার দুপুর ৩ টায় সামাজিক অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে বারইয়ারহাট পৌর এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে, বারইয়ারহাট বাইপাস এলাকায় সিএনজি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা সড়কে পড়ে যান। এই দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনায় সাংবাদিক জাবেদ হোসাইনের ডান হাত ও বাম পায়ে গুরুতর জখম হয়েছে, মোজাম্মেল হকের ডান হাত ও কোমরে গুরুতর আঘাত লেগেছে, এবং সাঈদুল হকের ডান পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

কমফোর্ট হাসপাতালের চিকিৎসক ডা. এম.এ. বাশার বলেন, ‘বাইক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন, তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসা শেষ করে বাড়ি পাঠানো হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close